{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

কাবুল থেকে ফেরা সেই তমালের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রকাশঃ
অ+ অ-


আফগানিস্তান থেকে ভারতে ফিরে আসা তমাল ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গ্রিভ্যান্স সেলে এই অভিযোগ দায়ের করা হয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আমলে নেয়া হয়েছে। মূলত তালেবানের পক্ষ হয়ে কথা বলার জন্য কারণেই অভিযোগ দায়ের করা হলো।

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক গণমাধ্যম রিপাবলিক বাংলার খবরে তমাল ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়েরের খবর নিশ্চিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতার এক ব্যক্তি তালেবানের সমর্থনে কথা বলা এবং অখন্ড ভারতের প্রতি উদ্বেগের কারণে এই অভিযোগ দায়ের করেন।

তবে রিপাবলিক বাংলার খবরে বলা হয়, অভিযোগ কেবল তমাল ভট্টাচার্য নন, বরং পুরো ভারতে যারাই তালেবান কিংবা আফগানিস্তানের চলমান ঘটনার প্রতি সহনশীলতা বা সমর্থন প্রদর্শন করছেন, তাদের সবার বিরুদ্ধেই ধীরে ধীরে অভিযোগ দায়ের করা হচ্ছে। রিপাবলিক বাংলার সিনিয়র সাংবাদিক  ময়ূখরঞ্জন ঘোষ বলেন, ‘তমাল ভট্টাচার্যসহ যারাই তালেবানদের পক্ষ হয়ে কথা বলছেন, তারা অখন্ড ভারতের প্রতি হুমকিস্বরূপ।’

ময়ূখরঞ্জন ঘোষের দাবি, ‘এ ধরণের প্রতিকূল অবস্থা থেকে ফিরে আসার পর মানসিক স্থির অবস্থার জন্য তমাল ভট্টাচার্যকে সময় দেয়া দরকার ছিল।’

উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে শিক্ষক ছিলেন তমাল ভট্টাচার্য। তালেবানরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর তিনি ভারত ফিরে আসেন। দেশে এসে তিনি জানান, তালেবানরা তার সঙ্গে খুবই মানবিক আচরণ করেছে। নারীদের প্রতিও তালেবানরা বেশ সহনশীল। তার এই বক্তব্য ভারতীয় গণমাধ্যমের এতোদিনের প্রচারকৃত সব খবরেরই বিপরীত। যার ফলে পুরো ভারতেই তার বিরুদ্ধে নিন্দার ঝড় শুরু হয়।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন